উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৭:০০ পিএম

সারাদেশে এক যোগে ঘোষিত এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। জেলায় মোট ১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। জেলায় মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৬০ শতাংশ আর ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৮১ শতাংশ। জেলায় মেয়েদের মধ্যে ৭৬০ জন আর ছেলেদের মধ্যে ৬৪৬ জন জিপিএ ৫ পেয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।

তিনি জানান , কক্সবাজার জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৩ হাজার ২১০ জন। যার মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯২৯ জন। যেখানে ১২ হাজার ৮৭০ জন মেয়ের মধ্যে ৯ হাজার ৯৮৭ জন, ১০ হাজার ৩৪০ জন ছেলের মধ্যে ৭ হাজার ৯৪২ জন পাস করে। বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৫৬ জন, মানবিকে পাসের হার ৬৬ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন, বাণিজ্যে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer