ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ৪:০৮ এএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় পানিতে ডুবে একই গ্রামের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ওই এলাকার মনজুর আলমের কণ্যা মরিয়ম (০৯), ইউসুফ নবীর কণ্যা রিয়া মনি (০৯), জাফর আলমের কণ্যা তসলিমা (০৮)।

জানা যায়, সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রামের একটি বিলে শাক তুলতে যায় শিশুরা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার।

নিহত মরিয়মের পিতা মনজুর আলম জানান, গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যান তিনি। পরে বিলের পানিতে জাল ছিটকে মারলে প্রথমবারেই নিজ কণ্যার মরদেহ জালে আটকায়।

একে একে আরও দুইবার জাল মেরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান মঞ্জুর আলম।

বিলের এতো পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির কারণ জানতে চাইলে এলাকাটির বাসিন্দারা জানান, বিগত কয়েকমাস আগে জালালাবাদের এ “ধনকা বিল” থেকে প্রচুর পরিমাণে কাটা হয়েছে টপ সয়েল। বিপুল পরিমাণে মাটি লুট করার ফলে জমিতে গভীর গর্তের তৈরি হয়েছে, পরে ধান চাষ করতে ফসলি জমিতে পানি ঢুকালে গর্তগুলো পানিতে ভরে যায়। এতে বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা সমতল। আর এ গর্তের পানিতে পড়েই মৃত্যু হয় এ শিশুদের

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...