উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ৫:০৭ এএম

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের এইচএসসি’র টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধ করেছে। তারা টেস্ট পরীক্ষার ফলাফল পূন:বিবেচনার দাবী জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের বিক্ষোভে সড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাড়িতে থাকা দুরপাল্লার যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অধ্যক্ষ তাদের দাবী বিবেচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

সোমবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে করে তারা।
শিক্ষার্থীরা জানান, চকরিয়া সরকারি কলেজের প্রায় ১০৫০ জন এইচএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯ জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগের সীমান্ত বড়ুয়া নামে এক শিক্ষার্থী জানান, নির্বাচনী পরীক্ষায় প্রথমবার ফলাফলে আমি পাশি করেছি। কিন্তু দ্বিতীয়বার সংশোধিত ফলাফলে তার নাম নেই। তাকে অকৃতকার্য দেখানো হয়েছে বলে দাবী করেন তিনি। এরকম অনেক শিক্ষার্থী প্রথমবারে পাশ করলেও পরে তাকে অকৃতকার্য হিসেবে দেখানো হয়েছে। তাই এই ফলাফল বাতিলের দাবীতে মহাসড়ক অবরোধ করে ফলাফল পূন:বিবেচনার দাবী জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, গত ৫ আগস্টের আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সময় কলেজ বন্ধ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতিসহ সবকিছু মিলিয়ে লেখাপড়া করতে না পারায় নির্বাচনী পরীক্ষা তেমন ভাল করতে পারেনি শিক্ষার্থীরা।
তাছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকদের কড়াকড়ির কারণে এই ফলাফল বিপর্যয় হয়েছে। এদিকে দুইবার ফলাফল ঘোষণাকে কলেজ কর্তৃপক্ষের অবহেলা বলেও মনে করছেন কর্মসূচীতে অংশ গ্রহণ করা শিক্ষার্থীরা।
চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, এ বিষয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া নির্বাচনী পরীক্ষা পরিচালনায় একটি কমিটি রয়েছে। তারা এ বিষয়ে সিদ্বান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...