প্রকাশিত: ২৩/০৮/২০১৮ ৮:২৯ এএম

নিউজ ডেস্ক::
মদ্যপ অবস্থায় কক্সবাজার পৌরসভার এক নারী কাউন্সিলরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজের পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে ও বর্তমানে শহরের বিজিবি ক্যাম্পের নুরুল কবির চৌধুরীর ভাড়াটিয়া একেএম আজিজুল হক চৌধুরী (৪৫), সদর উপজেলার পোকখালী ইউপির পশ্চিম সিকদার পাড়ার মৃত বদিউজ্জামানের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) এবং কুতুবদিয়া উপজেলা উত্তর ধুরুং ইউপির বাকখাঁলী গ্রামের ওবায়দুল হোসেনের ছেলে ও পৌরসভার বিজিবি ক্যাম্পের চৌধুরী পাড়ার খলিলুর রহমান সড়কের বাসিন্দা নুরুল সুলতান (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২১ আগস্ট) রাত ৮টায় শহরের বিজিবি ক্যাম্প এলাকার ড. খলিলুর রহমান সড়কে ওই তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় পৌরসভার এক নারী কাউন্সিলের শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় আশেপাশে লোকজন এগিয়ে এলে ওই তিন ব্যক্তি নুরুল সুলতানের বাসায় ঢুকে যান। সেইসময় এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাদের আটক করে।

এ ব্যাপারে রাত ১২ টায় ভিকটিম নিজে বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামরুল আজম বলেন, শ্লীলতাহানির দায়ে ভিকটিম একটি লিখিত এজাহার দায়ের করেছেন। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। তার অনুমতি পেলেই সংশ্লিষ্ট আইনে আটকদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...