প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৪:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার সদরের চৌফলদন্ডী পশ্চিম হিন্দুপাড়ায় বসত ঘরের মাটির দেওয়াল চাপায় ভক্তিরানী দে (১৬) নামে এক স্কুরছাত্রীর মৃত্যুর হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ভক্তিরানী দে ওই এলাকার নুনুরাম দে’র মেয়ে এবং সে স্থানীয় সাগরমনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, ভক্তিরানী দে প্রতিদিনের ন্যায় তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। গতকাল রাতে হঠাৎ পার্শ্ববর্তী ঝন্টু দের বাড়ির মাটির দেওয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, নিহতের পরিবারকে তাৎক্ষণিক স্কুল তহবিল থেকে ৩ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer