উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ৬:০৭ পিএম
ছবি-প্রতীকী

কক্সবাজারের রামুতে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় এ ঘটনা।

নিহত গুরা মিয়া (৫৫) ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার বাসিন্দা। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুপুরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ায় মাস্টার তাজ উদ্দিনের বাড়ির সামনে নাইক্ষ্যংছড়ির দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...