উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২২ ৫:৫১ পিএম

কক্সবাজারের রামুর মরিচ্যা এলাকায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মোহাম্মদ হোসাইন মক্কী নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রামু উপজেলার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন মক্কী কক্সবাজার সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার মো: আবু সোলেমান ভুলুর একমাত্র ছেলে। এঘটনায় আহত হয়েছে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-ডাম্পারের ধাক্কায় কলেজছাত্র মারা গেছে শুনেছি তবে গাড়িটা দ্রুত চলে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হোসাইনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...