ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:৩৬ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজার সদরের বাংলাবাজার গোলার পাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কক্সবাজার সদরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস।

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদরের বাংলাবাজার গোলার পাড়া এলাকায় অটোরিকশাচালক মোস্তফা ভাড়া নিয়ে যাওয়ার সময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের হাতে ছুরিকাহত হন। আহত অবস্থায় নিজে গাড়ি চালিয়ে এসে বাংলাবাজার শুক্কুর সওদাগরের ব্রিক ফিল্ডের সামনে আসলে মোস্তফার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে যান। পরে আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস বলেন, ছিনতাইকারীর ছুরির আঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলমান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...