প্রকাশিত: ০২/০৬/২০১৭ ৮:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি পবিত্র রমজান মাসে শহরে চিহ্নিত ছিনতাইকারীদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইয়ের হাত রক্ষা পাচ্ছে এলাকার সাধারণ জনসাধারণ। রাত যতই গভীর হয় ছিনতাইকারীদের পদচারণা ততই বেড়ে চলে।
সুত্র জানা যায়, শহরের বাসটার্মিনাল সংলগ্ন নারিকেল বাগান হতে সিটি কলেজ গেইট পর্যন্ত প্রতিনিয়ত চলছে ছিনতাই ও লুটপাট। ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চাইলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। প্রাণের ভয়ে ছিনতাইয়ের শিকার হওয়া সাধারণ লোকজন তাদের বিরুদ্ধে কথা বলে ভয়ে তটস্থ হয়ে থাকে।
জানা যায়, শহরের পল্লানকাটা এলাকার দিল মোহাম্মদের পুত্র রফিক, মানিকের পুত্র সোহেল, কামালের পুত্র শফি উল্লাহ, হাবিবের পুত্র আবদুল্লাহ, নবী হোসেনের পুত্র রুবেল, হোসেন মাঝির পুত্র হাবিবসহ অন্যান্যরা মিলে নিত্য নৈমত্তিক এ ছিনতাই ও লুটপাটের মত খারাপ কাজ করে থাকে।
ভুক্তভোগি লোকজন জানান, বাস টার্মিনালের পার্শ্বে খামার বাড়ীর রেষ্ট হাউসের রাস্তার মুখে ওৎপেতে থাকা উল্লেখিত সন্ত্রাসীরা সাধারণ পথচারীর হাতে থাকা সব জিনিসপত্র অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে লুটপাট করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে অসংখ্য চুরি ও ছিনতায়ের মামলা-মোকদ্দমাও রয়েছে বলে জানা যায়।
চলতি রমজান মাসে শহরে ছিনতাইয়ের কবল হতে রক্ষা পাওয়ার জন্য এবং সাধারণ মানুষের জান-মালের কোন ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer