ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১০:০৪ পিএম

কক্সবাজার শহরের সেকতপাড়া এলাকায় অনুমোদনহীন দু’টি ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কউকের একটি দল এই অভিযান পরিচালনা করে।

এর আগে ১৭ জুলাই মোবাইল কোর্ট পরিচালনার সময় ভবন দু’টি ভাঙা হয়েছিল। কিন্তু কউকের নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এবার কঠোর অবস্থান নিয়েছে।

কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অননুমোদিত ও নির্মাণাধীন ভবনের অবশিষ্টাংশ পুনরায় ভেঙে দেওয়া হয়।

কউক জানিয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া ভবনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কউকের অথোরাইজড অফিসার রিশাদ উন নবী বলেন, কউক পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...