ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১০:৫৩ এএম

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাহবুবুর রহমান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সূত্র জানায়, সাবেক পৌর মেয়র মাহবুবুরের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টি অনুসন্ধান করতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনকে গত রোববার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি দেওয়া হয় কক্সবাজার কার্যালয়ে। কমিশনের পক্ষে উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) ওমর ফারুক স্বাক্ষরিত গত ১২ ফেব্রুয়ারি কক্সবাজারে পাঠানো চিঠিতে একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে মাহবুবুরের বিরুদ্ধে বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

দুদক সূত্রে জানা যায়, ২০২৩ সালে মাহবুবুর কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর পৌরসভায় নিজস্ব বলয় গড়ে তুলে লাখ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হন। ঘুষের বিনিময়ে পৌরসভায় কর্মচারী নিয়োগ, ডাম্পিং স্টেশনের জন্য জমি ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাৎ, পৌর এলাকায় ড্রেন পরিষ্কারের নামে অর্থ আত্মসাৎ, নামে-বেনামে মিথ্যা কোটেশন দেখিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে মাহবুবুরের বিরুদ্ধে।

এ ছাড়াও বড় বাজারে পৌরসভার পক্ষ থেকে ডেভেলপারের সঙ্গে চুক্তির ভিত্তিতে একটি আধুনিক মার্কেট নির্মাণধীন থাকা অবস্থায় দোকান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পাশাপাশি পৌরসভার সব উন্নয়ন প্রকল্পে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও গোপনে এসব প্রতিষ্ঠানের সঙ্গে নিজেই ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাহবুবুর।

কক্সবাজার পৌরসভার একজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদক নিরপেক্ষভাবে অনুসন্ধান করলে মাহবুবুরের দৃশ্যমান সম্পদের চেয়ে নামে-বেনামে অদৃশ্য অবৈধ সম্পদ বেশি পাওয়া যাবে।

মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি। সমকাল

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...