ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১২/২০২৪ ৫:২৯ পিএম

চট্টগ্রামের পটিয়ায় ৫শ’ পিস ইয়াবাসহ প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলা ও থানার পৌরসভাধীন পিটিআই স্কুল, ৬নং ওয়ার্ড, বর্তমান ঠিকানা লাহার পাড়া, ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি এলাকার মোঃ সেলিম ও নাজমা আক্তার দম্পতির ছেলে মোঃ জাবেদ (২৮) ও একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির কন্যা এবং নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী আনিকা রহমান (২০)।

যাত্রীবাহী বাসে করে ইয়াবা আনার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ মহাসড়কের খরনা রাস্তার মাথায় তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে থামিয়ে সন্দেহভাজন এ দুই প্রেমিক যুগলকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাবেদ এর প্যান্টের পকেট থেকে ৩শ’ পিস ও আনিকার গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচশত পিস ইয়াবা সহ প্রেমিক যুগলকে আটকের সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, আটককৃত দুইজন পাঁচশত পিস ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা দুইজনেরই স্বামী-স্ত্রী ও সন্তান থাকলেও তারা পরষ্পরকে প্রেমিক প্রেমিকা পরিচয় দেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানান।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জে হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer