প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১১ পিএম

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজরের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনার মগবাজার গ্রামে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধু সোহেলের কাঁচির আঘাতে আনিসুর রহমান আনাছ (১৮) খুন হয়। নিহত কিশোর একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ঘাতক সোহেল নিহতের কাছ থেকে একটি মুঠোফোন চায়। কিন্তু আনাছ দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতাণ্ডা হয়। একপর্য়ায়ে সোহেল আনাছকে মারধর করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আনাছ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে সোহেল আনাছের পিঠে ও পেটে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...