ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ৯:৪৬ এএম , আপডেট: ১০/০৯/২০২৩ ১০:৫১ এএম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নব যাত্রা প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম : অ্যাসোসিয়েট সিস্টেম অফিসার। পদের সংখ্যা : ৭টি। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস থাকতে হবে। তবে অ্যাগ্রিকালচার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

মাল্টি-সেক্টরাল ইমপ্লিমেন্টেশন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সাইকেল বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মোটরবাইক চালনায় দক্ষ হতে হবে। লাইসেন্স থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর খুলনা ও সাতক্ষীরায় কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৪০০০০-৫০০০০ টাকা। এছাড়াও টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা।

আবেদনের শেষ তারিখ : ৯ অক্টোবর, ২০২৩

পাঠকের মতামত

২৬ হাজার টাকা বেতন ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে PROTTYASHI,কর্মস্থল: উখিয়া

প্রত্যাশী (PROTTYASHI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর (মহিলা) বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী (PROTTYASHI) ...

অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...

​কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ: দৈনিক ১৫০০ টাকা ভাতায় ফিল্ড ভলান্টিয়ার নিয়োগ

iDE প্রতিটি ইন্টারভেনশন জোনে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক উপস্থিতি এবং স্থানীয় অংশীদার ও প্রকল্প সহযোগীদের সাথে ...