প্রকাশিত: ২৯/০৫/২০১৭ ৯:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৬ পিএম

বিবিসি::
বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা ওমরাহ পালনের সৌদি আরবের মক্কায় গিয়েছেন। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শুরুতে মি: পগবা মক্কায় যান।
গত রবিবার ফরাসী এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেছেন, “আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।”
রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে একটি বার্তাও দিয়েছেন।
২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড।

সে ম্যাচের পর মি: পগবা তার সুটকেস একটি ছবি শেয়ার করে বলেন, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন।
মি: পগবা এর আগেও একবার হজ করেছিলেন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer