উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৮:০৮ এএম , আপডেট: ১১/০৯/২০২২ ৮:০৯ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হলো। এর মধ্যে প্রায় অর্ধেক মৃত্যু হয়েছে কক্সবাজার জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় জুন মাসে। সে মাসে একজনেরই মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। জুলাই মাসে মৃত্যু বেড়ে নয়জনে দাঁড়ায়। পরের মাসে, অর্থাৎ আগস্টে মৃত্যু হয় ১১ জনের। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

ডেঙ্গুতে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজার জেলায়। দেশের দক্ষিণ-পূর্বের এ জেলাতে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৫ জন। দেশের আর কোনো জেলায় এ বছর এত মৃত্যু হয়নি। রাজধানী ঢাকায় এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১৩ জন। ঢাকা বিভাগের আর কোনো জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়নি। বরিশাল জেলায় তিনজনের এবং চট্টগ্রাম জেলায় একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ২৪৪ জন, বাকি ৫০ জন দেশের অন্যান্য জেলায়।

১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ৮ হাজার ৩৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮১ শতাংশ রোগী ঢাকার। বাকি ১৯ শতাংশ রোগী দেশের অন্যান্য জেলার। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কক্সবাজার জেলায়। সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...