প্রকাশিত: ১১/০৪/২০২০ ৯:১৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
লকডাউন অমান্য করে ঢাকা হতে অ্যাম্বুলেন্স যোগে গোপনে কক্সবাজারে প্রবেশ করায় ৬ জনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এই ৬ জনকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

শনিবার ১১ এপ্রিল চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ও করাইয়াঘোনা গ্রামে গিয়ে চকরিয়া ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মোঃ শিবলী নোমান লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এই শাস্তি প্রদান করেন।

চকরিয়ার ইউএনও নুরুদ্দীন মোঃ শিবলী নোমান জানান, গত ৯ এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন ঘোষিত লকডাউন অমান্য করে ঢাকা হতে তারা এ্যাম্বুলেন্স যোগে গোপনে চকরিয়া আসার খবর পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...