উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৯/২০২২ ২:৪৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট ২০২২।

আন্তর্জাতিক এই যুব সম্মেলনে, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ে এশিয়ান ইন্টারন্যাশনাল ইয়ুথ এওয়ার্ড ২০২২ পেয়েছেন কক্সবাজারের উখিয়ার তরুণ সাংবাদিক ও উন্নয়ন কর্মী ইফতিয়াজ নুর নিশান।

শনিবার সকালে পশ্চিমবঙ্গের নদিয়ায় সম্মেলনের প্রথম দিনে আয়োজকদের পক্ষ থেকে নিশানকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনলাইনে জনপ্রিয় গণ মাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজ – টিটিএন এর বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সদস্য এই তরুণ।

এছাড়াও জাতীয় উন্নয়ন সংস্থা দ প্রান্তিক উন্নয়ন সোসাইটির গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা হিসেবেও যুক্ত আছেন তিনি।

নিশান বলেন, ” এই ধরণের স্বীকৃতি আগামীর পথচলায় প্রেরণা হয়ে থাকবে। ”

সম্মেলনে সাংবাদিকতা, স্থাপত্য, চিকিৎসা, যুব ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের ২৪ জন তরুণ কে এই সম্মাননা প্রদান করা হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনে তরুণদের ভূমিকা শীর্ষক এই বহুজাতিক সম্মেলন, রবিবার (৪ সেপ্টেম্বর) কলকাতায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...