উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ১২:২৯ পিএম

৮০ হাজার ইয়াবা ও স্বর্ণের বারসহ পাচারকারী আটক
কক্সবাজারের উখিয়া ও ঘুমধুমে পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার ও ২০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকল আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে উখিয়ার পালংখালী রহমতের বিল এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারী পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

এসব তথ্য উল্লেখ করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদল লক্ষ্য করে গুলি ছুড়ে নাফনদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক আরও জানান, একই দিনে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদে খবর পান, কিছু চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫নং পালংখালীর কাস্টমস মোড় নামক স্থানে ফাঁদ পাতে টহলদল। এসময় কবির আহম্মদ (৩০) নামে এক ব্যক্তিকে সন্দেহজনক আটক করা হয়। তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা।

আটক কবির আহম্মদ নাইক্ষ্যংছড়ি বালুখালী তুমব্রু পশ্চিমকুলের জাফর আহমদের ছেলে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির

পাঠকের মতামত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...