উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২২ ৯:৪৪ এএম , আপডেট: ১৫/০৯/২০২২ ১১:৪৩ এএম

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া বড় ভাই কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

আটক আব্দুর রহিম প্রকাশ রহমান (৩৬) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা হাজী শের আলীর ছেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে আপন সৎ ছোট ভাই মোহাম্মদ আবদু (৩২) এর বাম হাতে ধারালো দা দিয়ে রহমান আঘাত করলে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ” এস আই সাজ্জাদের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি টিম দীর্ঘ দিন প্রচেষ্টার পর নিজ ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া রহমানকে গ্রেফতার করে।”

তিনি আরো জানান, ৩২৬,৩০৭,৪২৭ ও ৫০৬ ধারায় উখিয়া থানায় গত ০৯ জুলাই দায়ের করা মামলা যার নং-৫৩ ( পেনাল কোড- ১৮৬০) এর পলাতক আসামী গ্রেফতারকৃত রহমান।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অভিযুক্ত সৎ ভাই আটক হওয়ায় পুলিশ কে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন হামলার শিকার মোহাম্মদ আবদু।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...