প্রকাশিত: ০৬/০৬/২০১৭ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ;;
বর্তমান সরকারের স্থানীয় এমপি আবদুর রহমান বদির অবহেলায় টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষের এ দূর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। সরকারি দলের উচ্চ পদস্থ নেতারা টেকনাফ ঘুরে গেলেও ঘূর্ণিঝড় মোরায় আক্রান্ত শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপকে এখনও পর্যন্ত দুর্গত এলাকা হিসাবে ঘোষণা না করার প্রতিবাদ জানান তিনি।

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আজ মঙ্গলবার শাহপরীর দ্বীপের দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এসব বলেন।

আবদুর রহমান বলেন, মানুষ ত্রাণ নয় তাদের স্বর্ণালী অতীত ফিরে পেতে চায়। দ্বীপবাসীরা চায় টেকসই বেড়িবাধঁ, অতীতের মত যোগাযোগ ব্যবস্থা ও সুন্দর সম্ভাবনাময়ী পর্যটন উপ-শহর শাহপরীরদ্বীপ।

ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত দ্বীপবাসীকে দেখতে ও আর্থিক সহায়তা প্রদানকালে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরো বলেন, দ্বীপের মানুষের দুর্গতির জন্য স্থানীয় সরকার দলীয় এমপি বদিই দায়ী।

প্রসঙ্গত, গত ২৯ মে ঘূর্ণিঝড়ে কক্সবাজারে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ এবং সেন্টমার্টিন্স দ্বীপ। ঘূর্ণিঝড়ের এতদিনেও বিএনপির কোন নেতাকর্মী এলাকায় যাননি। অথচ ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দল এসব দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্গত এলাকা পরিদর্শন করেন। অথচ দীর্ঘ ৮ দিন পর দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন বিএনপি’র স্থানীয় সাবেক এমপি।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শাহদাত হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, শাহপরীরদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার, উপজেলা যুবদলের সি. যুগ্মআহবায়ক মো. কায়ুম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুত্র : কালেরকন্ঠ

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...