উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২২ ৪:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে একটি মহিষের পাল প্রবেশ করেছে বাংলাদেশে। মহিষের পালটিতে ছোট বড় ১৯টি মহিষ রয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটিকে নাফ নদী সাঁতরে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা। এসময় স্থানীয়দের সহায়তায় মহিষের পালটিকে এক স্থানে একত্রিত করে রাখা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খোঁজখবর করেও মহিষগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে নদী সাঁতরে মহিষের পালটি এইপারে চলে এসেছে। জব্দকৃত মহিষের পালটিকে টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য এর আগে গত বছর নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এসেছিল দুটি হাতি। সে সময় হাতি দুটিকে বনে পাঠিয়ে দেয় বনবিভাগ।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...