উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ৮:৪৯ এএম

কক্সবাজার শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের শীর্ষ নেতা নিহত মুহিবুল্লাহর মাসহ ১৪ স্বজন ক্যাম্প ছেড়েছেন। মুহিবুল্লাহর পরিবারের পর এবার তাঁর মা ও দুই ভাইয়ের স্ত্রী, ছেলেসন্তানসহ ১৪ স্বজনের কানাডা যাওয়ার কথা রয়েছে।

সোমবার সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে তাঁরা ঢাকায় রওনা হয়েছেন। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ খুন হওয়ার পর নিরাপত্তা বিবেচনায় তাঁর পরিবারকে ১৩ অক্টোবর এবং পরদিন তাঁর সংগঠনের আরও ১০ নেতার পরিবারকে ক্যাম্প থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চ পর্যায়ের সরকারি এক কর্মকর্তা জানান, মুহিবুল্লাহর মাসহ তাঁর পরিবারের ১৪ সদস্য কানাডা যাওয়ার জন্য ক্যাম্প ছেড়েছেন। তাঁদের ঢাকা থেকে কানাডায় যাওয়ার কথা রয়েছে। ক্যাম্প থেকে যাত্রাকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের প্রতিনিধিসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস) মো. ফারুক আহমেদ বলেন, জাতিসংঘের সংস্থার মাধ্যমে মুহিবুল্লাহর ১৪ স্বজনকে উখিয়া ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের কোথায় নিয়ে যাওয়া হবে, বিষয়টি জানা নেই।

স্বজনরা হলেন মুহিবুল্লাহর মা উম্মা ফজল (৬০), ছোট ভাই হাবিবুল্লাহর স্ত্রী আসমা বিবি (৩৫), সন্তান কয়কবা (১৫), বয়সারা (১৩), হুনাইসা (৯), মো. আইমন (৮), ওরদা বিবি (৫), মো. আশরাফ (৫) ও আরেক ভাই আহম্মদ উল্লাহর স্ত্রী শামছুন নাহার (৩৭), সন্তান হামদাল্লাহ (১১), হান্নানা বিবি (৯), আফসার উদ্দীন (৭), সোহানা বিবি (৫) ও মেজবাহ উল্লাহ (১)।

এদিকে, গত ১৭ অক্টোবর মুহিবুল্লাহর স্ত্রী-সন্তানসহ পরিবারের ১১ সদস্য কানাডায় যান। এঁদের মধ্যে মুহিবের স্ত্রী নাসিমা খাতুন, ৯ ছেলেমেয়ে ছাড়াও এক মেয়ের জামাইও ছিলেন। শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় কানাডার সরকারি কর্মসূচির আওতায় ‘শরণার্থী’ মর্যাদা দিয়ে তাঁদের সেখানে নেওয়া হয়।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...