প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৯:৪৯ এএম

কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছড়া (ব্রীকফিল্ড) রোডে এনজিও মুক্তির অফিসে শুক্রবার ভোর রাতে ঢাকা থেকে ৪ জন লোক এসে অবস্থান করছে। এলাকাবাসির নজরে আসায় এদের মধ্যে তিন জন গা ঢাকা দিয়েছেন। অপর ব্যক্তি বর্তমানে মুক্তির অফিসে অবস্থান করছেন। জানা গেছে, এই চার ব্যক্তি সরকার ঘোষিত লকডাউন অমান্য করে শুক্রবার ভোররাত সাড়ে তিনটার সময় একটি মাইক্রোবাসে করে কক্সবাজার পৌঁছান। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে তিনজন সটকে পড়েন। অপর ব্যক্তি কোনো কথা বলতে রাজী নন। জেলা কমিউনিটি পুলিশের প্রচার সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান জানান,ঘটনাটি জেলা প্রশাসনের গোচরে আনা হয়েছে।

তিনি আরো জানান,প্রশাসনের নির্দেশে স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন শনিবার লাল পতাকা টাংগিয়ে রুমালিয়ার ছড়ার মুক্তির অফিস লকডাউন করে দেবে।

সুত্র:সমুদ্রকন্ঠ

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...