প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৬:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
এনআরবি গ্লোবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শামসুল ইসলাম। গত বৃহস্পতিবার (১৮ মে) তিনি এ পদে যোগদান করেন। এর আগে তিনি এবি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ১৯৮৯ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক এবং পরবর্তীতে প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

শামসুল ইসলাম ১৯৬৩ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া আইবিবি থেকে সফলতার সঙ্গে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। শুধু তাই নয়, তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালাসহ নানান সেমিনার আর সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer