প্রকাশিত: ০৪/০৬/২০১৭ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ঘূর্ণিঝড় ‘মোরা’র পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাননি কক্সবাজারের টেকনাফ উপজেলায় ঘূর্ণিঝড় কবলিত হাজারো মানুষ। ঝড়ে ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

ঘূর্ণিঝড় ‘মোরা’২৯ মে ভোরে বঙ্গোপসাগরের উপকূল অতিক্রম করার সময় ঝড়ে বিধ্বস্ত হয় টেকনাফের ৫ হাজারেরও বেশি কাঁচা-পাকা ঘর বাড়ি। উপড়ে পড়ে অগণিত গাছপালা, ব্যাপক ক্ষতি হয় পানের বরজ ও চিংড়ি ঘেরের। এ অবস্থায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো টেকনাফবাসী। কিন্তু ‘মোরা’র আঘাতের ৫দিন পেরিয়ে গেলেও সরকারি-বেসরকারি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না ঘূর্ণিঝড় কবলিতরা। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে অনেককেই।

তবে নৌ বাহিনী সেন্টমার্টিন ইউনিয়নে চিকিৎসা সেবা দিলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অন্যান্য ইউনিয়নের লোকজন। এদিকে লবণ উৎপাদন মৌসুমে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কক্সবাজারে প্রায় ৫০ হাজার লবণ চাষি। মোরার কবলে পড়ে মাঠে থাকা ২০ হাজার টন লবণ নষ্ট হয়ে গেছে। এতে তিনশ’ কোটি টাকার ওপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লবণ ব্যবসায়ী ও চাষিরা।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer