উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১০:৪৯ এএম

কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরে পাচারকালে যৌথ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ পাঁচ পাচারকারিকে আটক করেছে র‌্যাব ও কোস্টগার্ড। তারা সবাই বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ঘোলারচর সংলগ্ন সাগরে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মো. তুহা (২৫), মো. আজিজুল্লাহ (২২) ও আব্দুল হামিদ (২৫)। তারা সবাই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোনারচর সংলগ্ন সাগরপথ দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র‌্যাব। পরবর্তীতে বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে। র‌্যাব ও কোস্টগার্ডের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

তিনি আরও বলেন, এতে উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলার দ্রুত চালিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যরা ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

পরে ট্রলারটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় এক লাখ ইয়াবা। এসময় ট্রলারে থাকা ৫ পাচারকারিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...