প্রকাশিত: ১১/০৭/২০১৮ ৭:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ এএম

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছালো ফ্রান্স। সেমিফাইনালে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনাল নিশ্চিত করলো লস ব্লুসরা। সবশেষ ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে ইতালির বিপক্ষে টাই ব্রেকারে ৫-৩ গোলে হেরে নিজেদের দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হয় ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।

এদিন সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ানদের বিপক্ষে একমাত্র গোলটি করেন স্যামুয়েল উমতিতি। ম্যাচের ৫১ তম মিনিটে হেডের মাধ্যমে গোলটি করেন বার্সেলোনার এই তারকা ডিফেন্ডার।

চলতি বিশ্বকাপের শুরুতে ফ্রান্সকে অনেকেই তালিকার প্রথম দিকে যায়গাই দেয়নি। তবে গ্রুপ লিগে সেরা হয়ে শেষ ষোলোতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে ৪-৩ গোল হারিয়ে দেয় দিদিয়েরে দেশমের দল।

শেষ আটে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন গ্রিজম্যান-এমবাপেরা। এতে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসাবে উঠে আসে শেষ চারে।

এদিন ২৫টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকা বেলজিয়ামকে হারিয়ে শিরোপা জেতার দ্বারপ্রান্তে চলে গেলো জিনেদিন জিদানের উত্তরসূরিরা।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিতে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দলটির সঙ্গেই আগামী ১৫ জুলাই রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বপ্নের শিরোপার জন্য লড়াইয়ে নামবে ফ্রেঞ্চরা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer