ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২২ ১:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়প (রাবি) মতিহার হলে ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীকে নির্মম নির্যাতন ও টাকা ছিনতাই, বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের হয়রানি ও নিপীড়ন এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য।

সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশের প্যারিস রোডে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ‘একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গেছে ‘ এমন মন্তব্য করেন রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মামুন হায়দার।

তিনি আরো বলেন, কিছু বিল্ডিং আর ভবন ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে আর কিছু নেই।কিছু শিক্ষক দিনের পর দিন ক্লাস নেয় না, পরিক্ষা হলেও তার রেজাল্ড দেয় না। সেমিস্টার পদ্ধতিতে কখনোই ৬ মাসে তাদের পরিক্ষা দিতে পারে না।সাইন্স ও সামাজিক বিজ্ঞান বিভাগে রিসার্চ হয় না যা রিসার্চ হয় তার দ্বারা শুধু কিছু শিক্ষকের প্রমোশনের ব্যবস্থা হয়।

তিনি আরো বলেন, গত ২০ দিনে এ বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ন্যাক্কার ঘটনা ঘটেছে যা আমার ২৫ বছরের বিশ্ববিদ্যালয়ের জীবনেও বিরল মনে হয়।কোন একটি বিশেষ দলের শিক্ষার্থী এ সব নির্যাতন, ছিনতাই,হয়রানি ও নৈরাজ্যের সাথে জড়িত।এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কাজ করে নিজের পড়াশুনা এবং পরিবার চালাচ্ছেন এমন একজন নিরিহ শিক্ষার্থী থেকে চাঁদা দাবি করা হয় এবং বলা হয় কাউকে কিছু বললে আবরারের মতো অবস্থা করবো। আরও অনেক ঘটনা হয়তো আমাদের অগোচরে রয়ে গেছে।এই ঘটনাগুলোর দ্রুত ব্যবস্থা হোক তা না হলে এই বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যাবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...