উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৯/২০২২ ১১:২২ এএম

দিনাজপুরে মৌসুমী বেগম নামের এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একেএকে চার সন্তানের জন্ম দেন তিনি। সন্তানদের মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে।
মৌসুমির পরিবার জানিয়েছে, গত ২০ আগষ্ট ব্যথা উঠলে ওই দিনই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকদিন হাসপাতালেই চিকিৎসা নেয়ার পরে বুধবার সকাল সাড়ে ১১ টায় সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, বর্তমানে চার নবজাতকসহ মৌসুমি বেগম সুস্থ আছেন। তবে নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে বলে জানান চিকিৎসক।

মৌসুমী জেলার বিরল উপজেলার ভান্ডারা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। বিয়ের একযুগ পরে এই দম্পত্তির ঘরে একসাথে চার সন্তান এলো। এমন ঘটনায় চার সন্তান পেয়েই ভান্ডারা গ্রামের বাসিন্দা এবং তার পরিবার খুশি। এছাড়াও, এ ঘটনায় সন্তানদের দেখতে হাসপাতালে ভিড় করছেন উৎসুক লোকজন।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...