প্রকাশিত: ২১/০৭/২০১৮ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৮ এএম

বরিশালের আগৈলঝাড়ায় উত্ত্যক্তকারীদের মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সে মারা যায়।নিহত মেনহাজ হাসান মিলি উপজেলার পূর্ব পয়সা গ্রামের টিএম নজরুল ইসলামের মেয়ে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

মিলির বাবা টিএম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলা সদর থেকে মেয়েকে ডাক্তার দেখিয়ে মাহিন্দ্র করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে নেমে ভাড়া পরিশোধ করছিলেন তিনি। মিলি রাস্তা পার হয়ে দক্ষিণপাড়ে দাঁড়িয়েছিল। এ সময় পশ্চিম দিক থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় কয়েকজন মিলিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মিলির নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। এ সময় চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা মিলিকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতেই মিলিকে শেবাচিম হাসাপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। নিহত মিলির চাচা জব্বার তালুকদার জানান, ইভ টিজারদের ফেলে যাওয়া মোটরসাইকেলের মালিকের নাম রিফাত আকন। তার বাড়ি মুলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে। ঘটনার সময় রিফাত নিজে গাড়ি চালাচ্ছিল। রিফাত প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে ওষুধ কোম্পানিতে উজিরপুর উপজেলায় কর্মরত রয়েছে।

এ ব্যাপারে থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা জানান, খবর পেয়ে এসআই জাহিদুর রহমান ও এএসআই রাজু আহম্মেদকে পৃথকভাবে মোটরসাইকেলটি থানায় আনা ও মামলা করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু তারা মোটরসাইকেলটি পুলিশের কাছে দেয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...