প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৯:২৩ পিএম

uc-5সংবাদ বিজ্ঞপ্তি :
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ অধ্যক্ষ এম. ফজলুল করিম কে “উচ্চতর শিক্ষা প্রসারে বলিষ্ট ভূমিকার রাখায় জাতীয় পদক” এর জন্য মনোনীত করেছেন ঢাকা ভিত্তিক “কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ”।
আগামী ২৭ জুলাই পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হল, শাহবাগ, ঢাকায় দিনব্যাপী “জাতীয় সাহিত্য উৎসব-২০১৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাহিত্য উৎসব-২০১৬ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, আইনজীবি ও দেশ বরেণ্য কবি সাহিত্যিক উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের আহবায়ক একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা এবং সদস্য সচিব কবি ও সাহিত্যিক আসলাম সানী। অনুষ্ঠান সমন্বয়ক কাব্যকথা সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এর জালাল খান ইউসুফী স্বাক্ষরিত ২৭.৬.২০১৬ইং তারিখ “জাতীয় পদক গ্রহণ” বিষয়ক এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...