প্রকাশিত: ২০/০১/২০১৭ ৯:২৯ পিএম , আপডেট: ২০/০১/২০১৭ ৯:৫৪ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শূক্রবার বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র হামিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মুফিদুল আলম, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, কাজী হেলাল উদ্দিন, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, মাষ্টার জাহেদুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মাষ্টার শাহ আলম, মাষ্টার দিদারুল আলম, আবদুল্লাহ আল মামুন শাহিন, মাষ্টার মুজাম্মেল হক আজাদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, ফরিদুল আলম কন্ট্রাক্টর, শিলানন্দ বড়–য়া টিটু, মাষ্টার বদিউর রহমান, জসিম উদ্দিন, এমএ মনজুর, নাছির উদ্দিন, স্বপন বড়–য়া, রূপন বড়–য়া, জিয়াউল হক আজাদ, ফরিদুল আলম, আবদুল করিম, ফয়সাল সিকদার টিটু, সুবাস বড়–য়া, মোঃ শাহ জাহান, বেলাল উদ্দিন, গাজী ওমর ফারুক, মকবুল হোসেন মিথুন, রেজাউল করিম আজাদ, জুলহাস উদ্দিন টিপু, সাইলা শারমিন রণী ও রিদুয়ান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৯৫ ব্যাচের ছাত্র ও এনজিও কর্মী জিয়াউল হক আজাদ। পরে প্রাণবন্ত উন্মুক্ত আলোচনায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে আহবায়ক, কাজী হেলালকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উখিয়া আহবায়ক কমিটি গঠিত হয়।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer