প্রকাশিত: ২১/০৩/২০২১ ১০:৩৩ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, উখিয়া উপজেলা শাখার সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার (২০ মার্চ) উপজেলা কমিটির শেষ বর্ধিত সভায় কক্সবাজার জেলা বিএনপির নির্দেশনায় আগামী ৩ এপ্রিল (শনিবার) সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করে উপজেলা সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

সম্মেলন সফল করতে ইতিমধ্যে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ছাড়াও সহযোগী অঙ্গসংগঠন ছাত্রদল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

উখিয়া আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিশাল আয়োজনের লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

এ নিয়ে ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভাও করা হচ্ছে।

বর্তমান সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের বর্তমান কমিটি ইতিমধ্যে দুই বছর পূর্ণ হয়েছে এজন্য জেলা বিএনপির নির্দেশে আগামী ৩ এপ্রিল শনিবার সম্মেলন করতে যাচ্ছি। প্রত্যাশা করছি দলের এই ক্রান্তিলগ্নেও দলের সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আয়োজনে আমরা সম্মেলন সফল করবো।

তিনি আরো বলেন, এবারের সম্মেলনে জেলা নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এজন্য অতীতের চেয়ে বড় ধরনের আয়োজন করা হচ্ছে।

এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতৃত্বের সহযোগিতা কামনা করেন তিনি।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer