প্রকাশিত: ২৩/০৩/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পাতাবাড়ি- শৈলারডেবা একতা সংঘ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে সোনাইছড়ি খেলোয়াড় সমিতিকে ২ গোলে পরাজিত করে সিকদার বিল বাছাই একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার বিকেলে রাজাপালংস্থ পাতাবাড়ী খেলার মাঠে সিকদার বিল বাছাই একাদশ বনাম সোনাইছড়ি খেলোয়াড় সমিতির কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। দু’দলের পক্ষে জাতীয় দল সহ ঢাকা আবাহনী, মোহামেডান ও জেলার সেরা খেলোয়াড়গন অংশ নেন। তীব্র উত্তেজনা ও আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চললেও দ্বিতীয়ার্থের শেষ মুহুর্তে সিকদার বিল বাছাই একাদশের সাইফ ও এয়ারটেল তারকা সিরু গোল করে দলকে এগিয়ে নেন। সোনাইছড়ি খেলোয়াড় সমিতি আপ্রাণ চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি।

এ দিকে অনুষ্টিত কোয়াটার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ। আমন্ত্রিত অতিথি ছিলেন, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইমন চৌধুরী। খেলা পরিচালনা করেন, আবুল কাশেম সহকারী ছিলেন, সুমন কান্তি দে ও রোস্তম আলী।

টুর্নামেন্টের সমন্বয়কারী আবদুল করিম জানান, শনিবার উখিয়া রুমখাঁ পালং ক্রীড়া পরিষদ বনাম টেকনাফ ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer