প্রকাশিত: ১১/০৯/২০১৯ ১:৪৪ পিএম

আজ ১১ সেপ্টেম্বর। ২০১০ সালের এইদিনে স্বপ্ন দেখতে শুরু হওয়া অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকম এখন স্বপ্ন দেখাচ্ছে উখিয়ার জনগনকে। এখন এই নিউজ পোর্টালটি শুধু উখিয়া নয়,কক্সবাজারের অন্যতম শীর্ষ নিউজ পোর্টাল। পত্রিকার যুগে অনলাইন নিয়ে সে সময় অনেকটা শঙ্কা কাজ করছিল। অনেকেই সে সময় নিউজ পোর্টাল নিয়ে বিভিন্ন মন্তব্যও ছুড়ে দিয়েছিল। কিন্ত কোনকিছুই দমাতে পারেনি স্বপ্নবাজ যুবক ওবাইদুল হক চৌধুরী ও আমাকে। রোহিঙ্গা সমস্যা, স্থানীয় সমস্যা, জনগুরুত্বপুর্ণ বিষয়,পাঠকের মতামত,সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধানী রিপোর্ট সবকিছুই উখিয়া নিউজ ডটকমে ছিল নিত্যদিন।

আমরা থেমে থাকিনি, চেষ্টা করেছি সঠিক সময়ে সঠিক নিউজটি জনগনের কাছে পৌঁছাতে। আমরা কতটুকু সফল জানিনা, এটা পাঠকরাই মুল্যায়ন করবেন, কারন অগনিত পাঠকরাই হচ্ছেন অনলাইন নিউজ পোর্টালের প্রাণ।

২০১০ থেকে ২০১৯। দীর্ঘ নয় বছর জনকল্যাণে,জনগনের মতামতকে গুরুত্ব দিয়েই উখিয়া নিউজ ডটকম সংবাদ প্রচার করেছে। তাই সে সময়ের মত নিউজ পোর্টাল নিয়ে আর কোন শঙ্কা নেই,কারন কক্সবাজার জেলায় উখিয়া নিউজ ডটকম এখন একটি আস্থার নাম। উখিয়া নিউজ ডটকমের জন্মদিনে অগনিত পাঠক,বিজ্ঞাপন দাতা,শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাচ্ছি জন্মদিনে শুভেচ্ছা। সামনের পথচলা পাঠকদের সাথে হবে আরো সুন্দর, আরো সমৃদ্ধ,উখিয়া নিউজ ডটকম আরো এগিয়ে যাবে,পাঠক পাবে নতুন কিছু। এটা বলতেই পারি।

লেখক,
সরওয়ার আলম শাহীন
নির্বাহী সম্পাদক,উখিয়া নিউজ ডটকম।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer