প্রকাশিত: ২৬/০১/২০১৭ ৮:৩৩ এএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র, ২০০ পিস ইয়াবা ট্যাবটে ও সাজা প্রাপ্ত আসামীসহ ১৩জনকে আটক করতে স্বক্ষম হয়েছে। কক্সবাজার জেলার নবাগত জেলা পুলিশ কর্মকর্তা ড. একে.এম ইকবালের নির্দেশনায় উখিয়া থানা ওসি আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। উপজেলার ৫টি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করা হয়। আটকৃত আসমীরা হল জালিয়া পালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের মৃত মকবুল আহামদের ছেলে নুরুল হক ২ মাসের সাজা, হলদিয়া পালং ইউনিয়নের মনি মার্কেট সংলগ্ন এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল কবির (২০), ২ বছরের সাজা প্রাপ্ত আসামী উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে দিলদার আলম, জালিয়া পালং ইউনিয়নের সোনাইছাড়ি এলাকার আবু সৈয়দের ছেলে মাহমুদুল করিম মাহাদু, সোনার পাড়া এলাকার বদিউল আলমের ছেলে মৌলভী আব্দুল্লাহ, সোনাইছড়ি এলাকার আলী আহাম্মদের ছেলে জাফর আলম, রুহুল আমিন ও রতœা পালং ইউনিয়নের মধ্যম রতœা এলাকার অরবিন্দ বড়–য়ার ছেলে টিপু বড়–য়া (৩২) এক মাসের বিনাশ্রম কারাদন্ড। উখিয়া থানা সেকেন্ড অফিসার পার্থ মজুমদার বলেন, পুলিশ প্রতিনিয়ত অভিযান করছে। উখিয়া থানা ওসি আবুল খায়ের। উখিয়া নিউজ ডটকমকে বলেন, উখিয়াকে মাদক মুক্ত রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer