প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ১১:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশের এস আই মাঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে মংগলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জনবহুল কোটবাজার সংলগ্ন -রুহলার ডেবা সড়কে অভিযান চালিয়ে কোটবাজারগামী সিএনজি থেকে দু, ইয়াবা পাচারকারীকে ২৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে। এ সময় পাচার কাজে নিয়োজিত সিএনজিটিও জব্দ করা হয়।
আটক দুজন হলেন: উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুলারডেবা গ্রামের মৃত আলী আকবর পুত্র মির কাসেম ও কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের সুলতানের পুত্র মোঃ তৈয়ব। জব্দকৃত সিএনজির নং- কক্সবাজার থ-১৩৩৪
অভিযানে নেতৃত্ব দেয়া উখিয়া থানার এস আই মাঈন উদ্দিন জানান, রুলারডেবা সড়ক দিয়ে ইয়াবার চালান আসার গোপন তথ্য পায় পুলিশ। তারই সূত্র ধরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করা হয়। সাথে জব্দ করা হয় পাচার কাজে নিয়োজিত সিএনজি গাড়িটি। আটক দু,জনের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer