প্রকাশিত: ০৩/০১/২০১৮ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম:;
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে উখিয়া-টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। নিবন্ধনের কার্ড নিয়ে তারা নিয়মিত ত্রাণসামগ্রী উত্তোলন করছে। পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, মঙ্গলবার পর্যন্ত ৯ লাখ ৩৫ হাজার ৭৫৮ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এদিকে উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় যেসব রোহিঙ্গা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে, তারা স্থায়ীভাবে থেকে যাওয়ার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এসব মানুষকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে পরে তাদের প্রত্যাবাসন কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

সম্প্রতি কক্সবাজারে সীমান্ত ব্যাংক উদ্বোধনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন শূন্যরেখাসহ বিভিন্ন স্থানে অবস্থানরত রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

পাঠকের মতামত