প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৯:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

হুমায়ুন কবির জুশান উখিয়া উখিয়া::
বাংলাদেশ সরকার বর্তমানে যেসব সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাল্যবিবাহ। ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বিয়ের সংখ্যা শূন্যে নামিয়ে আনাসহ বাল্যবিবাহের কারণ চিহ্নত করতে সরকার কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে। কিন্তু সরকারের একার পক্ষে এটি প্রতিরোধ করা সম্ভব না। এজন্য দরকার এ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, স্থানীয় সরকার ও গণমাধ্যমের সহযোগিতা এবং মেয়েদের শিক্ষাসহ দক্ষতামুলক প্রশিক্ষণ। বাল্যবিবাহ ঠেকাতে এরই মধ্যে প্রতিবাদি হয়ে উঠতে শুরু করেছে এখানকার মেয়েরা। এজন্য সহযোগিতা চেয়েছেন গণমাধ্যম কর্মীদের। ফলে গণমাধ্যম কর্মী ও প্রশাসনের সহযোগিতায় গত ৩ জুলাই বন্ধ হয়েছে লাকীর বাল্য বিয়ে। উখিয়ার ইউএনও মোঃমাঈন উদ্দিন ও টেকনাফের সহকারি কমিশনার ভূমি তুষার আহমদ এর ভূমিকায় প্রশংসিতও হয়েছে। টেকনাফ শাপলাপুরের নবম শ্রেণীর ছাত্রী নাজমা আক্তার লাকীর সাথে উখিয়া উপজেলার মনখালীর সৌদি প্রবাসী বর নুর আমিনের বাল্য বিয়েটি গণমাধ্যম কর্মী ও প্রশাসনের সহযোগিতায় বন্ধ হয়ে যায়। লাকীর মতো কক্সবাজার জেলায় প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিতে আহবান জানিয়েছেন উখিয়া সাংবাদিক পরিষদের আহবায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার । আর এই মেয়েদের সাহায্য করতে এবং বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পাশাপাশি কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন উখিয়া কেন্দ্রীয় ফেমাস সংসদ। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগেও অনেকে বাল্য বিবাহ ঠেকিয়ে সামাজিক সচেতনতা তৈরি করে যাচ্ছে। কেন্দ্রীয় ফেমাস সংসদের পেয়ার এডুকেটর রাহেলা আক্তার জানায়, মেয়েরা বিপদে পড়লে পুলিশের কাছে গেলে পুলিশ সাহায্য করবে। আর পুলিশ না করলে শিক্ষক সহপাঠী বা অন্য কেউ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...