প্রকাশিত: ১৫/০৬/২০২২ ১০:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় তিন রোহিঙ্গাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত তিন রোহিঙ্গা হলেন- আবু সৈয়দ (২৩), মো. মুশিত আলম (২৮) ও মো. সেলিম (২৫)। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা। আর মো. আব্দুল হাকিম (৪৫) উখিয়া থানার সেনাগোনা এলাকার আলী আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের নিকট পাচার করতেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...