প্রকাশিত: ০১/০৬/২০১৭ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
উখিয়ায় পাষন্ড, যৌতুক লোভী স্বামীর ছুরিকাঘাতে ২ সন্তানের জননী স্ত্রী মঞ্জুরা বেগম (২৫) ঘটনাস্থলে খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তোলাতলী নারকাটা ঘোনা গ্রামের এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। হত্যাকারী ওই গ্রামের মৃত সোনালীর ছেলে ছৈয়দ হোসেন(৩৫) একজন মাদক সেবী ও ইয়াবা পাচারকারী বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। খবর পেয়ে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ও এস আই আনিছুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিল্যের জের ধরে পাষন্ড স্বামী স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer