প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ৪:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৬ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়া ফেরৎ এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করেছে। অপহরণের ২ দিন পর আজ ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় কুতুপালং শরণার্থী ক্যাম্পের অদূরে মধুর ছড়া খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং চোখ উপড়ানো ছিল। সে কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোঃ শফিক প্রঃ বলি (২৯), এমআরসি নং- ৪৪৯৫২। তার ভাই মোহাম্মদ হাসান কালু জানান, মোঃ শফিক প্রঃ বলি মালয়েশিয়া থাকাকালীন মোবাইল ফোনে স্ত্রী লাইলা বেগমের সাথে মলোমালিন্য হওয়ায় তড়িগড়ি করে গত ১৭ মে কুতুপালং রোহিঙ্গা শিবিরে ফিরে আসেন। সে আরো জানান, মোঃ শফিক প্রঃ বলি মালয়েশিয়া থাকাকালীন সময়ে স্ত্রী লাইলা বেগম পাশ্ববর্তী শেডের জনৈক কবির আহমদের ছেলে করিম উল্লাহর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাহারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ খবর পেয়ে বলি মালয়েশিয়া থেকে ফেরৎ আসেন। কুতুপালং ক্যাম্প কমিটির চেয়ারম্যান আবদুর রহিম জানান, মোঃ শফিক প্রঃ বলিকে গত ২ দিন আগে স্ত্রী লাইলা বেগমের বর্তমান স্বামী করিম উল্লাহ সহ আরো কয়েকজন মিলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে পিটিয়ে হত্যা করে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুরছড়া খালের মূখ এলাকায় ফেলে দেয়। লোকমূখে কথা ছাউর হয়েছে মোঃ শফিক বলিকে স্ত্রী লাইলা বেগম ও পরকীয়া স্বামী করিম উল্লাহর ইন্ধনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ক্যাম্প পুলিশের ইনচার্জ সাখাওয়াত ও জাহাঙ্গীর এর মাধ্যমে উখিয়া থানা পুলিশকে খবর দিলে এসআই মিন্টন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার কথা সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer