প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ পিএম

রিদুয়ানুর রহমান, উখিয়া::
টানা প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের পানিতে উখিয়ায় বন্যা পরিস্থিতির কারনে চরম দুর্ভোগের শিকার হয়েছে উখিয়ার হাজার হাজার বানবাসি মানুষ। এই পযর্ন্ত বন্যার পানিতে ভেসে যাওয়া ও পাহাড় ধসের ঘটনায় নিহত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুরো উপজেলার অধিকাংশ এলাকার প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষ মানুষ। কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগসহ অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ঢুবে থাকায় সড়ক যোগাযোগ বন্ধ ছিল ১২ঘন্টার মত। এলাকার মৎস্যঘের,পানের বরজ, ক্ষেত-খামারসহ গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী। তিনি জানান, উখিয়ায় ৫ ইউনিয়নে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত উপজেলার কোথাও সরকারের পক্ষথেকে ত্রাণসামগ্রী বিতরন হয়নি। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিষ্য হয়েছে। হতদরিদ্র অনেক পরিবার আছে যারা দিনে আনে দিনে খায়। যাদের দেখার কেউ নেই। এমতা অবস্থায় সরকারের উচিত উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি হারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও ঘরবাড়ি মেরামত করার ব্যবস্থা করে দেয়া।

নিহত ৪ জনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন করেছেন তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...