প্রকাশিত: ২৮/০৫/২০১৭ ৪:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মাহে রমজানের শুরুতেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ উখিয়াবাসীকে স্বস্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে বৃষ্টি।

রোববার পবিত্র মাহে রমজানের প্রথমদিন সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করে। সেইসঙ্গে বেলা বাড়তে থাকার সঙ্গে রাস্তাঘাটে যানজট গরমের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়।

অবশেষে দুপুর ২টার দিকে আকাশজুড়ে দেখা দেয় কালো মেঘ। ৩ টার দিকে নামে স্বস্তির বৃষ্টি।

আবহাওয়া অধিদফতর অবশ্য আগেরদিনই রোববার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

এদিকে, রমজানের প্রথমদিনেই দুপুরে বৃষ্টিতে জনজীবনে স্বস্তির প্রভাব দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। বৃষ্টি হওয়ায় অনেককেই উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে ফেসবুকে।

ভ্যাপসা গরমে বৃষ্টি স্বস্তি এনেছে উখিয়ায় খেঁটে খাওয়া মানুষের মনেও। স্থানীয় এক রিকসা চালক জানান, ‘দেখছেন, রোজার প্রথমদিন বৃষ্টি নামলো, এইডা আল্লাহর কুদরত। বান্দা যেন কষ্ট না পায়, সেজন্য রহমতের বৃষ্টি দিছে।’

এরআগে গত প্রায় সপ্তাহকাল দেশব্যাপী তীব্র তাপদহ দেখা দেয়। এতে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে সাধারণ মানুষের।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer