প্রকাশিত: ০৭/১১/২০১৭ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৯ এএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার সোনাইছড়ি দিঘির বিল গ্রামে কাঁটা তারের বেড়ায় বৈদ্যুতিক শটর্ দিয়ে ৪ শিশুকে হত্যার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এসময় বিদ্যুৎতের শটর্ লেগে শিশু সস্তান মো:সিফাত (৪ মো:আরাফাত (৯)বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেলে। এ ঘটনায় উখিয়া থানায় এজহার দায়ের করা হয়েছে।

জানা যায় ,উপজেলার জালিয়া পালং ইউনিয়নের দিঘির বিল গ্রামের সৌদি প্রবাসী ফজল করিম প্রকাশ মনিয়া সাথে একই এলাকার নুরুল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল । গ্রামবাসীরা জানান স্বামী বিদেশে থাকার সুযোগে স্ত্রী কাজলী আক্তার বেপরোয়া হয়ে উঠে। এলাকার বখাটে যুবকদের সাথে সখ্যতা তুলার পাশাপাশি প্রতিপক্ষ নুরুল ইসলামের পরিবারকে ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পেতে।

থানায় দায়েরকৃত এজাহারে বাদী নুরুল ইসলাম অভিযোগ করেন আমার ৪ শিশু সন্তানদেরকে হত্যা করার জন্য প্রায় সময় হুমকি ধমকি দিয়ে আসছিল। সর্ব শেষ গত রবিবার কাজলী বেগম তার ঘরের ব্যবহারকৃত বিদ্যুতের তার কাঁটা তারের ঘেরায় সংযোগ করে দেয়। মাঠে খেলা শেষ করে আমার ছেলে মো : সিফাত ও মো : আরাফাত বাড়ীতে ফেরার পথে কাঁটা তারের বেড়ায় শর্ট সার্কিটের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের চিৎকারে অপর ছেলে রিফাত ও মেয়ে আখিঁ দৌড়ে এসে কান্না কাটি করলে স্থানীয় গ্রাম বাসি এসে তাদেরকে উদ্বার করে।

পিতা নুরুল ইসলাম বলেন, পূর্ব শূত্রতার জের ধরে আমার শিশু সন্তানদেরকে হত্যার উদেশ্যে প্রবাসীর স্ত্রী কাজলী বেগম এধরনের ন্যাক্কার জনক ঘটনাটি সংঘটিত করে। এ ব্যাপারে কাজলী বেগমকে প্রধান আসামী করে উখিয়া থানায় এজহার দায়ের করা হয়েছে । থানার এ.এস.আই মাহবুব জানান তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer