প্রকাশিত: ১১/০৭/২০১৭ ১:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে চাউল বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। মঙ্গলবার সকাল থেকে এমপি বদি উখিয়ার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জালিয়াপালং, রত্নাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের ১২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করেন।
এসময় এমপি বদি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া পরিবারের পাশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তিনি সবসময় আছেন। সেই সাথে যাদের বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে তাদেরও সহায়তা দেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হুদা, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছৈয়দ আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ কাইছার, রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আছহাব উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আলমগীর, নারী নেত্রী মোর্শেদা আক্তার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবন্দ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer