প্রকাশিত: ১৪/০৫/২০২২ ৭:৩৪ পিএম
শিরোপা জয়ী রাজাপালং ফুটবল দল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

শিরোপা জয়ী রাজাপালং ফুটবল দল
কক্সবাজারের উখিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টূর্ণামেন্টে শিরোপা জিতেছে রাজাপালং ইউনিয়ন একাদশ।

শনিবার (১৪ মে) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জালিয়াপালং ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে রাজাপালং দল উখিয়া উপজেলাকে জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এসময় তিনি বলেন, ” ক্রীড়া তারুণ্য কে উজ্জীবিত করে,উখিয়ায় এই ধরনের আয়োজন অব্যাহত রাখতে কাজ করবে উপজেলা প্রশাসন। ”

ফাইনালে বিজয়ী দলের পৃষ্ঠপোষক রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ” রাজাপালংয়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, আশা করছি দলটি জেলাতেও ভালো করবে।”

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ফাইনাল উপভোগ করেন।

প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৭ বছর বয়সী ফুটবলারদের নিয়ে দেশব্যাপী চলমান প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উখিয়া উপজেলা পর্যায়ে অংশ নেয় উপজেলার ৫ ইউনিয়নের ৪ টি দল।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...