প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ৫:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৪ পিএম

উখিয়া নিউজ ডটকম;:
উখিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে কাঠবর্তী ট্রাক গাড়ী ও ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উখিয়া থানা পুলিশের উপ – পরিদর্শক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে চট্রগ্রাম গামী ঢাকা মেট্রো ট- ২০১৮০৩ নাম্বারের রায়মা এন্টারপ্রাইজ -২ নামের কাঠবর্তী একটি ট্রাকগাড়ী উখিয়া সদর ষ্টেশনে পৌছলে গতিরোধ করে গাড়ীটি তল্লাসি চালিয়ে ২৯শ ৬০ পিস ইয়াবা সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, উপজেলার থাইংখালী ইয়াবা বাজার এলাকার রহমতেরবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আব্বাস (২৩) ও জালিয়াপালং ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি গ্রামের হামিদুল হকের ছেলে খাইরুল বশর (২৮) বলে জানা গেছে।এ ব্যাপারে থানার ওসি মোঃ আবুল খায়ের মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer