প্রকাশিত: ১৯/০৫/২০২২ ৯:২৩ এএম

কক্সবাজারে আরও এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
উখিয়ার ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপে বুধবার (১৮ মে) বিকেলে মারফুয়া খানম (২৯) নামের এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়ে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বামী পরিচয় দেওয়া নাছির উদ্দিন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মারফুয়া খানম (২৯) ও নাছির উদ্দিন দুপুর সোয়া ১২টার দিকে রয়েল টিউলিপের ৫১০১ নম্বর রুমে উঠেন। বিকেল আনুমানিক ৪ টার দিকে হঠাৎ আগত নারী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা নাছির উদ্দিন হোটেল কর্তৃপক্ষের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তার বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ নারীকে মৃত ঘোষণা করেন। মৃত নারী ঢাকা পল্লবীর বাসিন্দা ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। নারীর সঙ্গে থাকা নাছির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছেন এবং মাঝেমধ্যে ওই নারীর এলার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে দাবি করেছেন। তার অভিভাবকদের খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer